masteracademybd.com/

IBA -প্রথম স্থান অধিকারীর ৫ পরামর্শ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএর ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলেন আদিব আহমেদ খান। এবার যাঁরা IBA তে ভর্তি হতে চান, তাঁদের জন্য আদিবের পাঁচ পরামর্শ—

১) ৯০ মিনিটের পরীক্ষায় যাঁরা বুদ্ধিমত্তার সঙ্গে ‘সময়’টা কাজে লাগাতে পারবেন, তাঁরাই এগিয়ে থাকবেন। তাই বলে ধৈর্য হারালে চলবে না। তাড়াহুড়া করা যাবে না। মাথা ঠান্ডা রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

২) একটা প্রশ্ন সমাধানের পেছনে অনেক সময় ব্যয় করা যাবে না। কোনো প্রশ্ন বেশি কঠিন মনে হলে পরের প্রশ্নে চলে যেতে হবে।

৩) প্রস্তুতির সময় প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে। কেননা প্রতিটি বিষয়েই আলাদাভাবে পাস নম্বর লাগবে।

৪) প্রতিদিন ১০-২০টি নতুন ইংরেজি শব্দ শিখুন। কারণ, ভর্তি পরীক্ষায় আপনার ‘ভোকাবুলারি’ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৫) সময় ব্যবস্থাপনার কৌশল রপ্ত করতে হলে পুরোনো প্রশ্ন সমাধান ও মডেল টেস্টের মাধ্যমে নিয়মিত চর্চা জরুরি।

Adib Ahmed Khan
Merit Position: First
IBA, Dhaka University